অভয়নগরের বাঘুটিয়ায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রহমানঃযশোরের অভয়নগর উপজেলার ৬নং বাঘুটিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৬ জুন) মাগরিব বাদ সিংগাড়ী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর  উপজেলা জামায়াতের সভাপতি সরদার শরীফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা সেক্রেটারি মুহাম্মদ মহিউল ইসলাম, অভয়নগর উপজেলা যুব জামায়াতের  সভাপতি মাসুদ রানা,  আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাড়ী  গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব মতিয়ার রহমান,বাঘুটিয়া  ইউনিয়ন জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী মোজাফফার হোসেন,ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের নেতাকর্মীরা।অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউনিয়নের সেক্রেটারি জনাব  হাবিবুর রহমান।অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন ইউনিয়নের সভাপতি রায়হান হোসেন রাতুল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন