শালিখায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে

গত বৃহস্পতিবার দুপুর একটায় শালিখা উপজেলায় দূর্নীতি দমন কমিশনের আয়োজনে  আড়পাড়া উপজেলা হল রুমে
রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  হয়েছে। উপজেলার ৬টা স্কুলের মধ্যে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দুর্নীতির বিস্তার ঘটে পক্ষে-বিপক্ষে আলোচনা হয়।অনুষ্ঠানে সভাপতি ছিলেন, দুর্নীতি দমন কমিশন উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল কাসেম, প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা শিক্ষা অফিসার, হোসেন মোবারক, । উপস্থিত ছিলেন, কমিটির সেক্রেটারি, এবিএম খাইরুল ইসলাম, সদস্য ডাক্তার মোঃ আনোয়ার হোসেন, মোঃ রিপন মিয়া, মোঃ আনোয়ার হোসেন অনু, শিক্ষক, মোহাম্মদ সেলিম রেজা, সাংবাদিক তারিকুল ইসলাম সহ প্রমুখ। প্রধান অতিথি, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন