পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পাথরঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন,১। পাথরঘাটা গ্রামের আব্দুল জাব্বারের ছেলে মোঃ শান্ত হাসান শুভ (২৫),২। বোয়ালমারী গ্রামের আবু বক্কর সিদ্দিিকের ছেলে
মোঃ জোবায়ের আহমেদ (২৪) এবং ৩। ভদ্রপাড়া মহল্লার মোঃ মোন্নাফ আলীর ছেলে মোঃ মোশাররফ হোসেন (৩৬)।
ভ্রাম্যমাণ আদালতে আগে শান্ত হাসান শুভ ও জোবায়ের আহমেদকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে মোঃ মোশাররফ হোসেনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের অতিরিক্ত সাজা ভোগ করতে হবে।
এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের একদল পুলিশ উপস্থিত ছিলেন।
এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






