মাগুরার শালিখায় দুদক’র উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুন বৃহস্পতিবার দুপুর একটায় শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় ‘আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার মূল বিষয় ছিল— “স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে”। এই বিষয়ের ওপর ভিত্তি করে প্রতিযোগীরা পক্ষে-বিপক্ষে অত্যন্ত প্রাণবন্ত ও যুক্তিপূর্ণ আলোচনা তুলে ধরেন।

​দুর্নীতি প্রতিরোধ কমিটি শালিখা উপজেলা শাখার সভাপতি জনাব কাজী আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব তানভীর হাসান চৌধুরী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য জনাব মুন্সী মনিরুজ্জামান চকলেট এবং শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব হোসেন মোবারক।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ.বি.এম. খাইরুল ইসলাম, কমিটির সদস্য ডাক্তার মোঃ আনোয়ার হোসেন, মোঃ রিপন মিয়া, মোঃ আনোয়ার হোসেন অনু, শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা এবং সাংবাদিক তারিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জনাব তানভীর হাসান চৌধুরী বিজয়ী ও রানার্স-আপ দলের শিক্ষার্থীদের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন