বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সাম্প্রতিক প্রেক্ষাপট ও ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের (পুশইন) আশঙ্কা দেখা দেওয়ায়, ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।






