যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

যশোর শিশু হাসপাতালে শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার২৮জুন   সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির সভাপতি  অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এবার ৩ লাখের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উদ্বোধনকালে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি। কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সেদিকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।” তিনি হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও সংশ্লিষ্ট কর্মীদের এই মহতী উদ্যোগ সফল করার আহ্বান জানান। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক।
এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উৎসুক অভিভাবকেরা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট বয়সের সকল শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।#

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন