মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

মেহেরপুরের গাংনী উপজেলায় সাহারবাটি ইউনিয়ন ক্রীয়া বিষায়ক সম্পাদক  মুকুল হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বত্তরা।
২০ এপ্রিল(সোমবার) ভোরে ৫টার দিকে উপজেলার সাহারবাটি বাঙ্গালপাড়ার কাশেম মোড়ে এ ধরণের   ঘটনা ঘটে।
আহত মুকুল হোসেন সাহারবাটি গ্রামের চারচারা এলাকার বাসিন্দা  মৃতঃ নেক মোহাম্মদের ছেলে। তিনি গাংনী ওয়ার্ড বিএনপির সহ সভাপতি।
স্থানীয়রা জানান, গুলির শব্দ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মুকুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
 হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার, অর্থনৈতিক লেনদেন অথবা পূর্ব শত্রুতার জের ধরে বিএনপি নেতার ওপর হামলা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাশিরুল আজিজ হাসান বলেন,  মকুল হোসেন  হাঁটাহাঁটি করার জন্য আজ ভোরে বাড়ি থেকে বের হন। তিনি সাহারবাটি বাঙ্গালপাড়ার কাশেমের মোড় এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাত দুর্বত্তরা তাঁকে লক্ষ্য করে পাঁচটি গুলিবর্ষণ করে। চারটি গুলি তাঁর বুকে, পিঠে ও হাতে লাগলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে বলে জানতে পারি।
গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক বলেন, মুকুল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য আমরা  তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন