যশোরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নানা আয়োজনে যশোরে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল তোপধ্বনি, কুচকাওয়াজ, পুষ্পার্ঘ্য অর্পণ, ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ।
সূর্যাদ্বয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্যদিয় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু করা হয়। এরপর স্থানীয় শামস উল হুদা স্টেডিয়ামে  কুচকাওয়াজ প্রদর্শণীর করা হয়। কুচকাওয়াজ প্রদর্শণীর পর মণিহার এলাকার বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পর্যায়ক্রমে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ  রফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ ফুল দিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সকাল সাড়ে ৮টায় স্থানীয় শামস উল হুদা স্টেডিয়ামে ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বাদ জোহর বিভিন্ন মসজিদ, উপাসনালয়ের দোয়া ও বিশেষ  প্রার্থনা  করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন