‘ওয়ান চাইল্ড ওয়ান ট্টি’ কর্মসূচীতে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১১ জুলাই) মিরিক মডেল হাইস্কুলের উদ্যোগে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্টি’ কর্মসূচীর অধিনে শিক্ষার্থী, অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ  করা হয়। এছাড়াও বিদ্যালয়ের মাঠে ফলজ, বনজ ও ফুলের চারা রোপন করা হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের ঘাটাইলের শিক্ষানুরাগী সাবেক মেম্বার মো. ফরহাদ রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. ওয়াজিউল আলম রিয়াদ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাজেরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেতান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেন খান, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ে সহকারী শিক্ষক শামছুন্নাহার আক্তার, শাহিদা আক্তার, সিরাজুল ইসলাম, নাজমা বেগম, আঞ্জুমানারা আক্তার, শেফালি আক্তার, হালিমা আক্তার, চম্পা সরকার, তন্নী আক্তার, পারভীন সুলতানা প্রমুখ।
আলোচনায় বক্তারা বৃক্ষ রোপন এর নানাবিধ গুরুত্ব তুলে ধরে বলেন এই মৌসুমে আমাদের প্রত্যেকের অন্তত একটি করে গাছ লাগানো উচিত তাহলেই বাঁচবে মানুষ বাচবে পৃথিবী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন