গতকাল বুধবার সকালে উপজেলা সভাকক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ, সমাজ সেবা অফিসার আলী হোসেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা মুনা, বীর মুক্তিযোদ্ধা কাজী ফারুক, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম মাহমুদ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান স্বাধীনতা দিবস উদযাপন সকলের সহযোগিতা কামনা করেছেন।



