সূত্রে গত ০২/০৩/২০২৬ইং তারিখ রাত অনুমান ২৩.০০ ঘটিকায় উক্ত আসামী প্রেন পং ম্রো (২৬), পিতা-মেনসিং ম্রো, মাতা-রুনরিং ম্রো, সাং-ঢেঁকিছড়া পাড়া, ০৮নং ওয়ার্ড, ৩০৩নং ডলুছড়ি মৌজা, ০৫নং সরই ইউনিয়ন, থানা-লামা, বান্দরবান পার্বত্য জেলা লামা থানাধীন ০৫নং সরই ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ মেরাইত্যা বাজার সংলগ্ন নয়া রাস্তার মুখে নতুন রাস্তা নির্মানের কাজ করাকালীন সময়ে নিজেকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর নেতা পরিচয় দিয়ে শ্রমিকদের কাজে বাঁধা প্রদান করেন। তখন স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে এগিয়ে এসে উক্ত আসামীকে আটক করে গণধোলাই দিয়ে লুলাইং এম ও বি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সংবাদ প্রদান করে। পরবর্তীতে স্থানীয় উত্তেজিত লোকজন আটককৃত ব্যক্তিকে লুলাইং এম ও বি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে হস্তান্তর করলে সেনাবাহিনীর অফিসার ফোর্সসহ আটককৃত ব্যক্তিকে নিয়ে ০৩/০৩/২০২৬ তারিখ ভোর ০৪.০৫ ঘটিকার সময় লামা থানাধীন ০৫নং সরই ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ মেরাইত্যা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মেরাইত্যা বাজারস্থ নয়া রাস্তার মুখ সংলগ্ন পশ্চিম পাশে বাঁশঝাড়ের ভিতর হতে আটককৃত ব্যক্তির দেখানোমতে ০১(এক)টি কালো রংয়ের সচল ট্রিগারযুক্ত বিদেশী পিস্তল এবং ০১ (এক)টি ম্যাগাজিনের ভিতর রক্ষিত অবস্থায় ১৩(তের) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী প্রেন পং ম্রো (২৬) এর বিরুদ্ধে লামা থানার মামলা নং-০১, তাং: ০৩/০৩/২০২৬ইং, ধারা- 19A The Arms Act, 1878; রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






