শাজাহানপুরে বাড়ির পাশে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাড়ির পাশে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ বাবু (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট পূর্বপাড়া এলাকার হুদার মোড় গ্রামের আমরুল পাড়ায় এ ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানায়, সোমবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর মঙ্গলবার ভোরে বাড়ির পাশের একটি স্থানে বাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড এ নিয়ে রহস্য বিরাজ করছে স্থানীয়দের মাঝে। এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহত বাবু কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং বদমেজাজি ছিলেন। এর আগে তিনি বিষপান করে হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মতবিরোধের জেরে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন। এ বিষয়ে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার ও স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন