নাটোরে ছাত্রদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, নতুন দায়িত্ব পেলেন আরেক নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, নাটোরের বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব সরদার ও সদস্য মো. জামিল হোসেনের ওপর থেকে পূর্বের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

এ ছাড়া গুরদাসপুর পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আব্দুল আলিম প্রামাণিককে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা শাখার সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সুজন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন।

উল্লেখ্য জেলার নেতারা  মনে করে দলীয় এই পরিবর্তন দল শক্তি ও কর্মকাণ্ড আরো গতিশীল হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top