ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মোঃ রফিকুল ইসলামের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২.৩০ মিনিটে সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দলিল লেখক, নকলনবিশ এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার প্রতি শুভকামনা জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আশিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন এস.এ টি এ্যাক্ট মোহরার সুলতানা মুনমুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও গৌরীপুর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাচি-বেশ শাহীদ মুন্সী।
আরও বক্তব্য দেন দলিল সমিতির কোষাধ্যক্ষ মো: গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম ভুট্ট, প্রচার সম্পাদক মো: আতাউর রহমান সোহেল, মো: সাইফুল ইসলাম, নকলনবিশ নকল নবীশ মোঃ নুরুল ইসলামসহ অন্যরা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অফিস সহকারী শিউলি আক্তার, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল মুন্সী, সাবেক সভাপতি মোঃ মকবুল হোসেন ও গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, নকলনবিশ এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী সাব-রেজিস্ট্রারের কর্মজীবনের অভিজ্ঞতা ও পারস্পরিক সহযোগিতার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আগামী কর্মস্থলে সফলতা, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
বিদায়ী সাব-রেজিস্ট্রার মোঃ রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “গৌরীপুরে কর্মরত থাকাকালে এখানকার মানুষের কাছ থেকে সব সময় সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। এ এলাকার মানুষের আন্তরিকতা আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। আমি কখনোই গৌরীপুরবাসীকে ভুলব না। আগামী দিনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী কর্মকর্তার প্রতি সহকর্মী ও সংশ্লিষ্টদের আন্তরিকতা এবং পারস্পরিক সৌহার্দ্য ফুটে উঠেছে।



