নকলায় জাতীয় যুব দিবস উদযাপন, ৭ যুবক পেলেন সাড়ে ৫ লাখ টাকা

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার,  উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  আব্দুল হক তালুকদার চান মিয়া সহ প্রমুখ গণ
বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থান ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ৭ জন দক্ষ যুবকের মাঝে মোট ৫ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top