যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

যশোরের ঝিকরগাছা উপজেলায়  জমিজমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তার চাচাতো ভাই ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান ওই গ্রামের আসিরুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিকুর রহমানের সঙ্গে তার চাচাতো ভাই ফজলুর রহমানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে ফজলুর রহমান তার সহযোগী নজরুল, মনিরুজ্জামানসহ কয়েকজনকে নিয়ে আশিকুরের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং শাবল দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আশিকুর রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ফজলুর রহমানকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও ঘটনার বিস্তারিত তদন্তের বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি

পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী

Scroll to Top