এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী সামিনা আক্তার শাম্মী হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং মামলার দ্রুত বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার যশোর প্রেসক্লাবের সামনে, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এবং যশোর আদালত চত্বরে পৃথকভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শাম্মী হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনায় কোনো ধরনের গাফিলতি বা বিচারহীনতার সুযোগ না রেখে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শাম্মী হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
,
যশোরে শাম্মী হত্যার বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মন্তব্য করুন
এ সম্পর্কিত আরো পড়ুন
ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
September 29, 2026

আরো ১০০ টি পিংক বাস আসছে নারীদের জন্য
September 28, 2026

ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: পরোয়ানাভুক্ত ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১১
September 26, 2026

সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮
September 22, 2026
কাঠালিয়ায় এক শিক্ষককে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
September 21, 2026

পাইকগাছার সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
September 21, 2026
