মাগুরায় গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় আইডিইবি মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের ভায়নার মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেক জেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অফিস স্থাপনের জন্য জায়গা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মুনির হোসেন এবং প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান টিটো।
র্যালি পরিচালনা করেন প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম ও তৌহিদুল ইসলাম।
আইডিইবি মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান টিটোর সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সালমান হায়দার।
এ সময় আইডিইবির স্থানীয় নেতৃবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



