‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরে আলম সিদ্দিকী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহাবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা ইমদাদুল হক, বিআরডিবি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন আলী, জোয়ারী ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুজ্জামান। এছাড়াও সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে হবে।
উল্লেখ্য, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পালিত হবে। এ উপলক্ষে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
বগুড়ার নন্দীগ্রামে বিএনপি’র পার্টি অফিসে অগ্নি সংযোগ
November 25, 2026
বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস পালিত: ৩৬ বছরে পদার্পণ
November 25, 2026
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
November 24, 2026
মিঠাপুকুরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
November 24, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
November 26, 2026
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে

ফরিদপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী যুবকের ৭ বছরের কারাদণ্ড
November 26, 2026
ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী যুবক

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি’র পার্টি অফিসে অগ্নি সংযোগ
November 25, 2026
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যালয়ের

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস পালিত: ৩৬ বছরে পদার্পণ
November 25, 2026
উৎসবমুখর পরিবেশ ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার

খুলনা বিএল কলেজের দুই শিক্ষককে (ওএসডি) করে শিক্ষামন্ত্রনালয়ের প্রজ্ঞাপন জারি
November 24, 2026
খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে বিশেষ