মিঠাপুকুরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রংপুরের মিঠাপুকুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর ২০২৬ সোমবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মিঠাপুকুর, রংপুরের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী। এ সময় তিনি বলেন, “কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া সার্বিক অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। সময়মতো মানসম্মত বীজ ও সার পেলে কৃষকরা ফসল উৎপাদনে আরও বেশি উৎসাহিত হবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ এনামুল হক, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী এবং উপজেলা জামায়াতের আমীর আসাদুজ্জামান শিমুল।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নির্ধারিত পরিমাণে বীজ ও সার বিতরণ করা হচ্ছে, যা আগামী মৌসুমের ফসল আবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top