ভোলা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ভোলা জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে। শনিবার (২ মে ২০২৬) কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল রাসেল। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে সাজ্জাদ হোসেন মুন্নাকে। সহ-সভাপতি হিসেবে নুরুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক হিসেবে নুর মোহাম্মদ রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জাকিরিয়া মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. জাকারিয়া বেলাল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মেহেদি হাসান আসিফকে মনোনীত করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর স্বাক্ষরিত এ পত্রে উল্লেখ করা হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় সংসদের কাছে অনুমোদনের জন্য জমা দিতে হবে।
নতুন এ কমিটিকে ঘিরে ভোলা জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার হবে।
এদিকে, নতুন কমিটির নেতারা সংগঠনকে শক্তিশালী করা, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন