বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা বিএনপি। এসব কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে দোয়া মাহফিল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৪ নভেম্বর বিকেলে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে তরিকুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজন সফল করতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।


