বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর পর আবার ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদে‌শিদের জন্য খুলছে ভারতের পর্যটন ভিসা। আগামী রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য দেশটির পর্যটন ভিসা চালু হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এর আগে গত ১২ জুন দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসেন। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার পরিচয়পত্র পেশ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন