গাংনীতে ঔষধবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত পাখি ভ্যানের চালকসহ সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত

ঔষধবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত পাখি ভ্যানের চালকসহ ৭ জন মারাত্মক আহত হয়েছে। আর সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুরের  গাংনীর ছাতিয়ান মাইলপোস্ট এলাকায়  এঘটনাটি ঘটে।
আহতরা হলেন, করমদী গ্রামের বহলপাড়ার মোখলেসুর রহমানের ছেলে আবু তাহের (৩৫), আবু তাহেরের স্ত্রী খুশিয়ারা খাতুন (৩০),আবু তাহেরের ছেলে সাঈদ(১০),শাকিল এর স্ত্রীর সোনিয়া খাতুন (২৮),শওকত আলীর স্ত্রী মুরশিদা খাতুন (৪৩),মৃত আতিয়ার হোসেনের ছেলে আবির হোসেন (১২) ও খোরশেদ আলীর ছেলে রায়হান (০৬)। এদেরকে স্থানীয় বামন্দী ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার করমদী এলাকা থেকে পাখিভ্যান যোগে বাওট গ্রামে নিকট আত্মীয় বাড়ি যাওয়ার সময় ঔষধবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত পাখি ভ্যানটি দুমড়ে মুছড়ে যায়। এতে আহত হন ৭জন । পরে স্থানীয়দের সহায়তায় বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের উদ্ধার করে বামন্দী ক্লিনিকে চিকিৎসা দেন।
গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন