কাঠালিয়ায় জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত বিতার্কিক শিক্ষার্থীদের সংবর্ধনা

 ঝালকাঠির কাঠালিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় কাঠালিয়ার বালিকা দল বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছে। দেশসেরা এই অর্জনের জন্য দলের পাঁচ শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সুমী রানী বল, সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম জামানসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্য করুন