কলেজে ভর্তির নীতিমালা চূড়ান্ত হয়নি, কোটা বাতিলের প্রস্তাব এ সহমত অধিকাংশই

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যামান মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন ধরনের কোটা বাতিলের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
 ৭ই জুলাই মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভর্তি নীতিমালা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য ৫ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য ১ শতাংশ ও মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কর্মরতদের জন্য ১ শতাংশ কোটা নিয়ে আলোচনা হয়।
অধিকাংশই কোটা বাতিলের পক্ষে মত দেন।
 এছাড়া বিদ্যমান ভর্তি পদ্ধতি নিয়ে সভায় আলোচনা হয়। অর্থাৎ জিপিএর ভিত্তিতে ভর্তি করানোর বিষয় আলোচনায় এসেছে।
 শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নীতিমালা নিয়ে বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত চুরান্ত হলে পরবর্তীতে জানানো হবে।

মন্তব্য করুন