চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
গতকাল (রবিবার) সন্ধ্যা ৬ টার দিকে চুয়াডাঙ্গা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আলমডাঙ্গা গোবিন্দপুর মন্ডলপাড়ার মৃতঃ আক্কাস আলীর ছেলে মুরাদ (৩৫), একই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে সাহাদৎ (৩৫), মৃতঃ আনছার আলীর ছেলে শুকুর আলী (৫০), ও স্টেশনপাড়ার রেজাউলের ছেলে রবিউল (৩০)।
জানাজায় চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আলমডাঙ্গা গোবিন্দপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মুরাদ,সাহাদৎ,শুকুর আলী ও রবিউল কে গ্রেফতার করে। গ্রেফতার কৃত ৪ আসামীর নিকট থেকে ৪ গ্রাম গাজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবন করার অভিযোগে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়।
মাদক দ্রব্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ আব্দুল্লাহ আল শামিম।






