বসন্তেন শেষ এসেছে বৈশাখ। দিনের প্রচন্ড খরাতাপ উপেক্ষা করে মানুষ ছুটেছে অনুষ্ঠানের স্থলে। ১লা বৈশাখ ঐতিহ্যবাহী বাঙালীর সাংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে।
১৪ এপ্রিল সমবার পহেলা বৈশাখ সূর্যোদয়ে নিয়ে এনেছে ১৪৩৩ বঙ্গাব্দের নতুন বারতা। জীণ পুরাতন সব মুছে দিয়ে নতুনের কেতন ওড়াতে এসেছে নতুন আরেক বৈশাখ। শুরু হলো নতুন বছরের পথ চলা।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালী সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে মঙ্গল সভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। আত্রাই উপজেলা নিবার্হী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম সভাপতিত্বে উক্ত মঙ্গল সোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ- ৬(আত্রাই রাণীনগর)আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম (রেজু)
উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ নুরে আলম সিদ্দিক,ওসি আব্দুল করিম,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান ,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মান্নান প্রামানিকও মো.আনিছুর রহমান,ইউনিয়ন চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম, সম্রাট হোসেন, এসএম মামুনুর রশিদ,তোফাজ্জল হোসেন,নাজিমুদ্দিন,
সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কমচারী,শিক্ষাথী,সাংস্কৃ তিক সংগঠন, সুধীজন এ ছাড়াও উপজেলার সবস্তরের মানুষ অংশ গ্রহন করেন। সোভাযাত্রা শেষে বাঙ্গালীর ঐতিহ্যবাহী পান্তাভাত পরিবেশন করা হয়।







