সুনামগঞ্জে ভাইয়েৱ হাতে ভাই খুন

সুনামগঞ্জের দিরাইয়ে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আনজুর মিয়া (৫০) নিহত হয়েছেন।

 

আজ শনিবার দুপুরে উপজেলার ধল আশ্রম গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনজুর মিয়া ধল আশ্রম গ্রামের ছাত উল্ল্যার ছেলে।

স্হানীয় সূত্রে জানা যায়, বিয়ের দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে আনজুর মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই আনহার মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র হলে আনহার মিয়া ধারালো অস্ত্র দিয়ে আনজুর মিয়াকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে দিৱাই উপজেলা হাসপাতালে নেওয়ার পর  কৰ্তব‍্যৱত চিকিৎসক তাকে  মৃত ঘোষনা কৱেন।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ দিরাই সরকারি হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন