নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন উপলক্ষ্যে সোমবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সচিব আলহাজ্ব মোঃ আব্দুল আজিজের উপস্থিতিতে উপজেলা পল্লী উন্নয়ন অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীরের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। সভায় বক্তব্য রাখেন ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন আলী।
সভার শেষার্ধে প্রধান অতিথি ৭৭ জন সমবায়ী কৃষকের মাঝে ৩৮ লাখ ৪২ হাজার টাকার কৃষি ঋণের চেক ও বৃক্ষের চারা বিতরণ করেন।






