সিরাজগঞ্জ সলঙ্গা ১ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন চৈত্রহাটি গ্রামের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ লিটার চোরাই মদ জব্দ করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
শনিবার ১৬ই মে সলঙ্গা থানা পুলিশ এ অভিযান করে।পুলিশ জানাই মাদকমুক্ত সমাজ গঠনে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। এ সময় সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসলাম আলীসহ সলংগা থানা পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানাই এ অভিযানের কমলেশ (৩৮) (পিতাঃ হরিপদ) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান ও পাত্রে রাখা প্রায় ৭০০ লিটার দেশীয় তৈরি অবৈধ চোরাই মদ উদ্ধার করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন মাদকের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সমাজকে মাদক মুক্ত রাখতে নিয়মিত অভিযান করা হচ্ছে, মাদক কারবারি কোন ছাড় দেয়া হবে না।
সালংগা থানার পুলিশ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক সন্ত্রাস ও অপরাধ দমন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।






