ধার্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বুধবার যশোরে ঈদ- ই মিলাদুন্নবী উদযাপন। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি এম এম কলেজ
সরকারি এম এম কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশীদ।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর একেএম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আডিয়ার রহমান।
অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর সাজেদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দেয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন। শেষে হামদ,নাথ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সরকারি মহিলা কলেজ
সরকারি মহিলা কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তবয় রাখেন অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর নাসিরুজ্জামানের সভাপতিত্বে শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা আজহারুল ইসলাম।
সরকারি সিটি কলেজ
সরকারি সিটি কলেজে দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেহানা পারভীন
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানের আহবায়ক মুহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কলেজ মসজিদের ইমাম মুফতি আব্দুল হালিম। শেষে হামদ,নাথ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ
শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান।
প্রভাষক সাইফউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক শাহজাদ আলী নেওয়াজ, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।
শেষে হামদ,নাথ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জিলা স্কুল
জিলা স্কুলে ঈদ- ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, ফুলতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলি, জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক ( প্রভাতী) অশোক কুমার দে,সহকারী প্রধান শিক্ষক ( দিবা) সেলিম রেজা, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খানসহ শিক্ষক, শিক্ষার্থী।
দোয়া পরিচালনা করেন স্কুল মসজিদের ইমাম মাওলানা৷ আশরাফ আলী।
শেষে হামদ,নাথ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মুসলিম একাডেমী
মুসলিম একাডেমী স্কুলে দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষার শিক্ষক এইচএম ইকবাল। শেষে হামদ,নাথ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীনের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক ( প্রভাতী) ফারহানা জেহরা, সহকারী প্রধান শিক্ষক ( দিবা) খালিদ হাসান, সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ সহ শিক্ষকবৃন্দ।
দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক হামিদুল ইসলাম।শেষে হামদ,নাথ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
যশোর পৌরসভা
যশোর পৌরসভা মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম মুফ আব্দুর রহিম।
উপস্থিত ছিলেন পৌর প্রশাসক রফিকুল হাসান, সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমান,সহকারী প্রকৌশলী জুবা উর রহমান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী কাক্কু, ইন্সপেক্টর আবু বক্করসহ কর্মচারীবৃন্দ।




