গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক পর্যবেক্ষক কার্ড ইস্যুতে চরম অনিয়ম, দায়িত্বে অবহেলা ও টালবাহানা মূলক ভূমিকার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের এডিসি (জেনারেল) শাহরিয়ার নজিরের বিরুদ্ধে। তার এমন ভূমিকা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করেও বহু পেশাদার সাংবাদিক পর্যবেক্ষক কার্ড থেকে বঞ্চিত হয়েছেন। শুধু তাই নয়, কার্ড না পাওয়ার কারণ সম্পর্কেও সংশ্লিষ্ট সাংবাদিকদের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। অথচ বিস্ময়করভাবে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ২৯ নম্বর সদস্য এফ এম কামাল হোসেন নির্বাচন পর্যবেক্ষক কার্ড পেয়েছেন—যা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
জানা গেছে, গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, যারা পর্যবেক্ষক কার্ড পাবেন না, তাদেরকে যথাযথ কারণ জানিয়ে অবহিত করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। বারবার সময়ক্ষেপণ, টালবাহানা ও প্রশাসনিক নীরবতা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত করেছে।
প্রশ্ন উঠছে—
সরাসরি রাজনৈতিক পরিচয়ের একজন ব্যক্তি কীভাবে সাংবাদিক পর্যবেক্ষক কার্ড পেলেন?
আর পেশাদার সাংবাদিকরা বাদ পড়লেন কোন যুক্তিতে?
এই যাচাই-বাছাইয়ের মানদণ্ড কী ছিল?
নাকি নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসনের নিরপেক্ষতার বিষয়টি কেবল বক্তব্যেই সীমাবদ্ধ?সচেতন মহলের মতে, এমন বিতর্কিত সিদ্ধান্ত নির্বাচনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে এবং প্রশাসনের






