গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির এক শিক্ষাথর্ী রাই কর্মকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ । ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডে স্বর্ণকার পট্টি এলাকায় বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮ দিকে। রাই কর্মকার মন্টুকর্মকার ও   শিল্পি কর্মকার দম্পতির মেয়ে।
জানা গেছে, রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির মানবিক বিভাগের শিক্ষাথর্ী ছিলো । বৃহস্পতিবার সকালে স্কুলের স্যারের কাছে প্রাইভেট পড়া শেষে বাসায় ফিরে।  বাসার দোতালার ফ্যানের সাথে গলায় ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করে। কি কারনে আত্মহত্যা করেছে থানা পুলিশ ও পারিবারিক ভাবে কেউ জানাতে পারেনি।
এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ঝিলন সিকদার জানান, ঘটনাস্থল পুলিশ  তদন্ত করেছে। লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।  তদন্ত চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন