আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার) আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড-এর বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০:৩০ ঘটিকায় লিখিত পরীক্ষা শুরু হয়। সহকারী শিক্ষা কর্মকর্তা, প্রধান সহকারী ও অফিস সহায়ক—এই তিনটি পদে মোট ২৭ জন আবেদনকারীর মধ্যে ২০ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়। সমগ্র নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।
লিখিত পরীক্ষা উদ্বোধন করেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন।
নিয়োগ কমিটির সভাপতি ও বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর নূ ক ম আকবর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন—
ভাইস চেয়ারম্যান এম এ হামিদ
সচিব প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দিন
যুগ্ম সচিব প্রফেসর মুহাম্মদ গোফরান
সদস্য প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান
এছাড়া জামেয়ার উপাধ্যক্ষ ড. লিয়াকত আলী-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিয়োগ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ জন্য বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত জনবল প্রতিষ্ঠানসমূহের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবে।






