সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহ  সুখছড়ী  উচ্চ বিদ্যালয় এর ২০২৬ সালের এস এস সি পরীক্ষার্থীদের  বিদায়ী সংবর্ধনা, দোয়া মাহফিল অনুষ্ঠান অত্যন্ত আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৫ই এপ্রিল ,২০২৬ বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে মাস্টার রফিক এর সঞ্চালনায়,  সভাপতিত্ব করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী জিন্না, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব.নাজমুল মোস্তফা আমিন, (সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য)  প্রধান বক্তার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লোহাগাড়া চট্টগ্রাম)  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান, মোহাম্মদ কামরুল ইসলাম (চেয়ারম্যান পিস ইন্টারন্যাশনাল) ডাক্তার রিটন দাশ,সাইফুল্লাহ খালেদ, ডাক্তার সমির চন্দ্র ভট্টাচার্জী, মাসুদ করিম, মোঃ আইয়ুব সহ গণ্যমান্য ব্যক্তিরা
সকাল দশটায় পবিত্র কুরআন, গীতা পাঠ ও জাতীয় সংগীতের  মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা পরীক্ষার্থীদেরকে নকলমুক্ত সুষ্ঠু  পরিবেশে পরীক্ষা দেওয়ার জন্য আহ্বান জানান
অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন শেষ পর্বে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন