লোহাগাড়া রয়েল কেয়ার হাসপাতালের ভিত্তি প্রস্তর উদ্বোধন

চট্টগ্রামের লোহাগাড়ায় সেবামূলক প্রতিষ্ঠান রয়েল কেয়ার হাসপাতালে ভিত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে।
৬ জুলাই (সোমবার) দুপুরে রয়েল কেয়ার হাসপাতালের এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদ বিন-আকন্দ।
রয়েল কেয়ার হাসপাতালের ডাইরেক্টর দেলোয়ার হোসেন’র সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রয়েল কেয়ার হাসপাতালের পরিচালক ডাক্তার আকাশ চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন লোহাগাড়া শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম,  লোহাগাড়া হাসপাতাল এ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাহামদুর  রহমান, সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী আবু ছিদ্দিক,  রয়েল কেয়ার হাসপাতালের ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, অধ্যাপক মোঃ হাসান, মোঃ জকরিয়া, আরিফুল ইসলাম, নজরুল ইসলাম, ফরহাদুল ইসলাম প্রমুখ।
রয়েল কেয়ার হাসপাতালের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদ বিন-আকন্দ বলেন, ​একটি সুস্থ জাতি গঠনে উন্নত স্বাস্থ্যসেবার কোনো বিকল্প নেই। তবে সরকারি নীতিমালা অনুযায়ী সব নিয়ম মেনে এগিয়ে গেলে মানুষ নির্বিঘ্নে সেবা পাবে বলে মনে করি৷ এক্ষেত্রে উপজেলা প্রশাসনের যেকোন সহযোগিতা প্রয়োজন হলে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন