সারা দেশে বিদ্যুৎ সংকটের তীব্র গরমের কারণে বান্দরবান জেলার লামা উপজেলাধীন ৫ নং সরই ইউনিয়নের সরই উচ্চ বিদ্যালয়ে আজ ২৬ /০৪/২০২৬ ইং তারিখে (১৮) জন শিক্ষার্থী হিট স্টক করেছেন এবং গতকাল ২৫ /০৪/২০২৬ ইং তারিখে ৮ জন শিক্ষার্থী হিট স্টক করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন সরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া।
এদিকে বিদ্যুৎ সংকট নিরসন করা হবে কিনা এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ সংযোগ বিভাগের আরায় মোঃ জাকির হোসেন বলেন সরকার পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই না দেয়ায় সংকটের কারণ বলে জানিয়েছেন তিনি দেশের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেলে বিদ্যুৎ সংকট নিরসন হবে বলে মনে করেন তিনি।
এদিকে সারা দেশের বিদ্যুৎ সংকটে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
উক্ত ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া একটি লেখিত কারণ দেখিয়েছেন। তিনি উল্লেখ করেন।
লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নে অবস্থিত সরই হাই স্কুলে ১৮ জন ছাত্র ছাত্রী হিটস্ট্রোক করা প্রসঙ্গে।
অদ্য ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ঃ০০-১১ঃ৩০ ঘটিকা সময় মধ্যে ৫নং সরই ইউনিয়নে ৪নং ওয়ার্ডে অবস্থিত সরই হাই স্কুলে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মোট ১৮ থেকে ছাত্র-ছাত্রী হিটস্ট্রোক করেন।
সরই হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব, নীতি পূর্ণ বড়ুয়া ও স্থানীয় অভিভাবক সূত্রে জানা যায় অদ্য তারিখে যথারীতি ক্লাস চলমান ছিল। ক্লাস চলমানকালে সরই হাই স্কুলে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মোট ২৫০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উক্ত হাই স্কুলে বিদ্যুৎ লোডশেডিং করার কারণে ছাত্র ছাত্রীরা ক্লাস চলাকালে হিটস্ট্রোক করে মাথা ঘুরিয়ে পড়ে যায় । তৎক্ষাণিক স্কুলের শিক্ষক হিটস্ট্রোক করা ছাত্র-ছাত্রীর অভিভাবকদের অবগত করিয়া হিটস্ট্রোক করা ছাত্র-ছাত্রীদেরকে অভিভাবকদের নিকট বুঝাইয়া দেন এবং নিকটস্থ ডাক্তারের নিকট চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।
*হিটস্ট্রোক করা ছাত্র-ছাত্রীদের নাম ক্লাস*
৬ষ্ঠ শ্রেণী
১) সাদিয়া আক্তার (১)
২) জান্নাতুল মাওয়া
৩) সাদিয়া আক্তার (২)
৪) মিরতিহান ইবনে জিয়া
৫) জুনাইদুল ইসলাম
৬) আবু সুফিয়ান
৭ম শ্রেণী
১) শামিমা আক্তার
২) ইয়াসমিন আরাফাত
৩) রুবাইয়া আফচার
৪) জান্নাত আরা বেগম
৫) সমিয়ম মৌরং
৬) খুরশিদা আক্তার
৭) আলিফা আক্তার
৮ম শ্রেণী
১) শাহিদা বেগম
২) তাসমিন আক্তার
১০ম শ্রেণী
১) সংলেং মৌরং
২) ফাতেমা আক্তার
৩) শিফা আক্তার
শিক্ষার্থীদের হিট স্টক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা। জনমনে বেড়েছে আতঙ্ক।





