বান্দরবানে তেলের জন্য হাহাকার;মাঠে নামলেন সাংসদ সাচিং প্রু জেরী

বান্দরবানের মানুষের ভোগান্তি দূর করতে মাঠে নামলেন  জননেতা রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
বান্দরবানে বিভিন্ন পেট্রোল পাম্পে তেল মজুদ থাকা সত্ত্বেও বিতরণ না করার অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনে যান বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি মহোদয়।
পরিদর্শনকালে তিনি দেখতে পান, কয়েকটি পাম্পে তেল মজুদ থাকা সত্ত্বেও তা ইচ্ছাকৃতভাবে বিতরণ করা হচ্ছিল না। এতে সাধারণ মানুষ ও দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিষয়টি দেখে তিনি পাম্প কর্তৃপক্ষের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এমপি মহোদয়ের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় তেল বিতরণ কার্যক্রম চালু করা হয়। পাশাপাশি তিনি পাম্প মালিকদের পর্যটকদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।
প্রসঙ্গত,বান্দরবানে পর্যটনের ভরা মৌসুম চলমান থাকাকালীন সময়ে বান্দরবান শহরের তিনটি পেট্রোল পাম্পের দুইটিতে (পাহাড়িকা ও মজিদ এন্ড কোং) কৃত্রিম সংকট দেখিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয়।উঝমা পেট্রোল পাম্পটিতে তেল সরবরাহ করা হচ্ছিল,যা প্রয়োজনের তুলনায় একেবারেই সীমিত।এতে বিশাল সংখক পর্যটকবাহী যানবাহনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বেশ ভোগান্তিতে পড়েন।প্রশাসনের একেবারেই নির্বিকার অবস্থানের ভেতরেই জনভোগান্তির কথা চিন্তা করে মাননীয় সাংসদের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আপামর জনসাধারন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন