জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেক্স সেবা বিষয়ক সচেতনমূলক সভা অনুষ্ঠিত

UNFPA এর সহযোগিতায় এবং লামা থানা পুলিশের উদ্যোগে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেক্স সেবা বিষয়ক সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। লামা থানার অফিসার ইনচার্জ জনাব কাউছার এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার এছাড়াও রাজনৈতিক প্রতিনিধি  হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমির হোসেন আমু, জনাব ইব্রাহিম কাজী, জনাব নাজমুল হাসান, জনাব মোঃ আবদুল করিম এবং নারী উদ্যোক্তা ও সংগঠক জনাবা আনোয়ারা বেগম।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক  ছাত্রছাত্রী প্রতিনিধি, গনমাধ্যম কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক নেতৃবৃন্দ।
বৈঠকে ইভটিজিং, নারী বান্ধব কর্মপরিবেশ তৈরি, মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তৈরিতে যাবতীয় কর্মপরিকল্পনা গ্রহণে সিদ্ধান্ত নেয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন