গলাচিপায় জমাজমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা গুরুতর আহত ৮

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর এলাকায় জমাজমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা এতে গুরুতর আহত ৮ জন গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি ঘটে ২৭ মার্চ সকাল ৯ টায় গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর এলাকায় রন্জু হাওলাদার বাড়ির লোকের সাথে। সকালে জমিতে কাজ করার সময়। এসময় পূর্ব শত্রুতা জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে প্রতিপক্ষ জামাল আকন, মমিন আকন, নূরুল আমিন আকন, নূরুল হক আকন, বশির আকন, হারুন আকন, শিপলু আকন সহ আরো ২০ থেকে ৩০ জন লোক পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায়। এতে করে গুরুতর আহত হয় নাজমুল হক হাওলাদার, মন্নান ফকির, মোসারেফ হোসেন হাওলাদার, মিলন হাওলাদার এদেরকে গলাচিপ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জেসমিন বেগম, আকলিমা বেগম,সানজিদা আক্তার সহ আরো কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেরে দেয়া হয়। এদের মধ্যে থেকে গুরুতর আহত নাজমুল হাওলাদারের অবস্থা খারাপ থাকায় বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় রেফার করা হয়।গলাচিপা থানায় মামলা এজাহার করা হয়েছে। এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন আমরা অভিযোগ পেয়েছি এবং অভিযোগটি এজাহার করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন