খুলনার দিঘলিয়ায় চাঁদাবাজি , অর্থ আত্মসাৎ ও শৃংখলা ভঙ্গের দায়ে ওয়াই এম এ ক্লাব থেকে আকিদুল শরীফকে অব্যাহতি

খুলনার দিঘলিয়া ওয়াই এম এ ক্লাবের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ এবং মাদকাসক্তি ব্যক্তিদের সাথে সম্পৃক্ততা , ক্লাবের শৃংখলা ভঙ্গ  ও  তৎকালীন সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসির দাবিতে আওয়ামী লীগের মিছিল সহ একাধিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ এবং  ক্লাব কমিটির সাথে অসৌজন্যমূলক আচরণের দায় ওয়াই এম এ ক্লাবের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক পরিপত্রে  আকিদুল শরীফকে ক্লাবের সকল কার্যক্রম  থেকে স্থায়ী ভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
স্বাক্ষরিত পরিপত্র ও ক্লাব সূত্রে জানা যায়,
খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্ৰামের হায়দার শরীফের পুত্র আকিদুল শরীফ নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার , চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ এবং মাদকাসক্তি ব্যক্তিদের সাথে সম্পৃক্ততা ও  ক্লাবের শৃংখলা ভঙ্গ সহ একাধিক অভিযোগে  আকিদুল শরীফকে দিঘলিয়া ওয়াই এম এ ক্লাবের সকল কার্যক্রম  থেকে স্থায়ী ভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
ক্লাব ও দলীয় সূত্র জানায়,  আকিদুল শরীফের বিরুদ্ধে এক সময়ে  আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেনের ডান হাত হিসাবে পরিচিত ছিল।
সেই ক্ষমতা বলে বলিয়ান হয়ে  বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসির দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে আকিদুল শরীফের ছিল সক্রিয় অংশগ্রহণ ।
এছাড়াও বর্তমান সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উপজেলার পথের বাজার অনুষ্ঠানে যে হামলা হয়েছিল সে হামলার ঘটনায় আকিদুলের উপস্থিত ছিল নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা মনিরুজ্জামান।
উপজেলার নগরঘাটা ফেরিঘাটে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলামের উপর যে হামলা হয়েছিল সেখানেও  সশরীলে উপস্থিত ছিলেন আকিদুল শরীফ বিভিন্ন সময়ের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রমাণ পাওয়া যায়।
এতসব ঘটনার পরও তিনি কিভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছে সে বিষয়টি জানতে চায় বিএনপি’র দুদিনের হামলা মামলার শিকার ত্যাগী নেতাকর্মীরা।
তাদের দাবি অতি দ্রুত বিএনপি’র সকল পর্যায়ের রাজনীতি থেকে আকিদুল শরীফকে অব্যাহতি দেওয়ার জন্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বিএনপি’র দুর্দিনের সাথী ও  ত্যাগী নেতাকর্মীরা এ দাবি তুলেছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা মনিরুজ্জামান বলেন,  আকিদুল শরীফ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল । সে তৎকালীন সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলে তার সক্রিয় অংশগ্রহণ সহ একাধিক নেতাদের উপর হামলার ঘটনায় সশরীরে উপস্থিতি প্রমাণ করে সে পূর্বে কখনোই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না।
তিনি আরো বলেন,আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার সকল ছবি আমার কাছে রক্ষিত রয়েছে। তাকে অতি দ্রুত বিএনপি’র রাজনীতি থেকে অব্যাহতি দিয়ে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উর্দ্ধতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ওয়াই এম এ ক্লাবের আহ্বায়ক ফারুক মোড়ল বলেন,  আকিদুল শরীফ ক্লাব কমিটিকে উপেক্ষা করে নিজের ইচ্ছা মাফিক কার্যক্রম পরিচালনা করছে যা ক্লাবের গঠনতন্ত্র পরিপন্থি তার স্বেচ্ছাচারিতার বিষয়ে ক্লাব কমিটি বাঁধা প্রদান করলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে এ কারণে কার্যনির্বাহী কমিটি তাকে স্থায়ী ভাবে অব্যাহতি প্রদান করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন