আলমডাঙ্গার খুদিয়াখালী আশ্রয়ণ প্রকল্প এলাকা মাদক সেবনের দায়ে শিপন (২৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার ঘটনাস্থলে উপস্থিত থেকে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শিপন আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের কেষ্টপুর গ্রামের সাবান আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুদিয়াখালী আশ্রয়ণ এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় শিপনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে







