আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন । রেজাউল সভাপতি সুমন সম্পাদক নির্বাচিত

বরগুনার আমতলী প্রেসক্লাবের  নতুন  কমিটি গঠন করা হয়েছে ।  সভাপতি হিসেবে  আমারদেশ আমতলী উপজেলা প্রতিনিধি মো: রেজাউল করিম ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বরিশাল প্রতিদিন আমতলী উপজেলা প্রতিনিধি মো: মনিরুজ্জামান সুমনকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করা হয়েছে  । শুক্রবার সকাল ১০ টায় আমতলী ডাকবাংলো মিলনায়তনে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভঅ অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন  প্রেসক্লাবেরে সভাপতি মো: রেজাউল করিম , বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান সুমন । আর্থিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক মো: মতিয়ার রহমান, বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, খায়রুল বাশার বুলবুল , সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুহুউল  আলম নবীন , সহ সভাপতি মো: জসিম উদ্দিন হাওলাদার, নাসির মাহামুদ , কে এম সোহেল , যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহসীন মাতুব্বর ,আব্দুর রহমান, সাফায়াত মামুন তবে দপ্তর  সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (প্রমুখ) ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন