
নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ আটক-২
নওগাঁর নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ। আটক দুই ব্যক্তি হলেন উপজেলার পাড়ইল ইউনিয়নের এজামুল হকের ছেলে হামেদুল ইসলাম (৩৫) ও সহযোগী একই গ্রামের মৃত- আজিমুদ্দিনের ছেলে মোঃ রশিদ (৪৪)। বিষয়টি অবহিত করে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম নিয়ামতপুর থানায় প্রেস ব্রিফিং করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাহবুবুর







