উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি, উত্তরাঞ্চলের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে চরাঞ্চলের প্রায় তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার তথ্য অনুযায়ী, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর