ইরান যুদ্ধ কতদিন চলবে, জানালেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান অভিযান আরও চার সপ্তাহ সময় ধরে চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ঘোষণা দেন তিনি। একই সঙ্গে এ অভিযানে সৌদি আরবও অংশ নিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই যুদ্ধ আরও চার সপ্তাহ প্রলম্বিত হতে পারে। কারণ, দেশটি বড়। তবে

খামেনির মৃত্যুর পর দুবাই বিমানবন্দরে আবারও ইরানের হামলা

দ্বিতীয় দিনের মতো ইরানের বিমান হামলায় রোববার (১ মার্চ) সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেউলি মেইল জানিয়েছে, মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর তেহরান মধ্যপ্রাচ্যজুড়ে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। শনিবার দুবাইয়ের আইকনিক হোটেল বুর্জ আল আরব এবং এবং পাম জুমেইরাহতে আঘাত হানে ইরানি ড্রোন। আর রোববার দুবাইজুড়ে বিস্ফোরণের শব্দ

কাতারে হামলা চালিয়েছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এছাড়া কাতার ও বাহরাইনেও মিসাইল ছুড়েছে দেশটি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আল জাজিরার খবরে এ তথ্য জানা গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। শনিবার সকালে ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সকালে ইসরায়েলের সঙ্গে মিলে এ

মাটির নিচে হাসপাতালের কার্যক্রম স্থানান্তর করছে ইসরাইল

ইরানের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছে। এর ফলে দেশটির প্রধান হাসপাতালগুলো তাদের কার্যক্রম মাটির নিচে বা আন্ডারগ্রাউন্ড ফেসিলিটিতে স্থানান্তর করা শুরু করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে যেসব রোগীর জরুরি ভিত্তিতে হাসপাতালে থাকার প্রয়োজন নেই, তাদের দ্রুত ছেড়ে দেওয়া হয় এবং দ্রুততম সময়ের মধ্যে আন্ডারগ্রাউন্ড ইউনিটে চিকিৎসা কার্যক্রম

ইরানের ৩ ট্যাংকার জব্দ করল ভারত

ইরানের 3টি ট্যাংকার জব্দ করেছে ভারত। আরব সাগরে ইরান সংশ্লিষ্ট তিনটি তেল ট্যাংকার জব্দ করে ভারতীয় কোস্ট গার্ড। আন্তর্জাতিক তেল পাচার চক্রের বিরুদ্ধে সমন্বিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (০৮ ফেব্রুয়ারি) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার মুম্বাইয়ের পশ্চিমে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে

ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপ, ইরানে ইসরায়েলের হামলার নিন্দা

আলাপকালে ইরান-ইসরায়েল সংঘাত বন্ধের চেষ্টা চালানোর জন্য ট্রাম্পকে আহ্বান জানান পুতিন। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল শনিবার ৫০ মিনিট ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাপকালে ইরান-ইসরায়েল সংঘাত বন্ধের চেষ্টা চালানোর জন্য ট্রাম্পকে আহ্বান জানান পুতিন। ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দাও জানান তিনি। ক্রেমলিনে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের এ কথা

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের ১২০ ঘণ্টা পার হয়েছে: ক্লাউডফ্লেয়ার

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, ইরানে ১২০ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট নেই। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ক্লাউডফ্লেয়ারের এক এক্স-পোস্টের বরাতে এ তথ্য জানায় আল জাজিরা। সেখানে তারা এক্স-এ দেওয়া ক্লাউডফ্লেয়ারের পোস্টটি শেয়ার করে। এতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটি উল্লেখ করে, ইরানে ইন্টারনেট শাটডাউনের ১২০ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে, ৫ দিনেরও বেশি। চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই দেশটি পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।