
আদিবাসীদের জীবন বদলের গল্প
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভটপুর গ্রামের আদিবাসী অবিলাশ বর্মনের ছেলে স্বপন বর্মন অভাবের কারণে এসএসসির গন্ডি পেরোতে পারেননি। ইলেকট্রনিক্স ট্রেড প্রশিক্ষণ নিয়ে এখন গড়ে প্রতিমাসে তিনি ২৫ হাজার টাকা উপার্জন করছেন। শেরপুর সদর উপজেলার সাতয়ানীপাড়া বৌবাজার এলাকার জীবন বিশ্বাসের স্ত্রী সুমিতা বিশ্বাস (২৮) এখন আদিবাসী নারীদের মাঝে রোলমডেল। হাতেকলমে কাজ শিখে ইলেক্ট্রিশিয়ান হিসেবে এখন তিনি প্রতিমাসে গড়ে ২০ হাজার টাকা উপার্জন