মতিঝিলে রুমমেটকে হত্যার পর ৭ টুকরো আসামির স্বীকারোক্তি
রাজধানীর মতিঝিলে মোহাম্মদ ওবায়দুল্লাহকে খুনের পর সাত টুকরো করার ঘটনায় তাঁর রুমমেট শাহীন আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শুক্রবার পাঁচ দিনের রিমান্ড চলাকালে শাহীন জবানবন্দি দিতে চান। পরে তাঁকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শাহরিন হোসেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামির জবানবন্দি রেকর্ড করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে
