মাগুরা সদর উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ও এডিপি -এর অর্থায়নে গৃহিত প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ ১১ জুলাই বুধবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্জ্ব মোঃ মনোয়ার হোসেন খান। মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের উন্নয়ন তহবিল থেকে শিক্ষা উপকরণ হিসেবে ভেন্ডিং মেশিন, বেঞ্চ, হোয়াইটবোর্ড; ক্রীড়া সামগ্রী হিসেবে ক্রিকেট সেট ও ফুটবল এবং পরিবেশ সুরক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য আলহাজ্জ্ব মোঃ মনোয়ার হোসেন খান বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উপকরণগুলো তরুণ প্রজন্মকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব, মাগুরা জেলা কৃষক দলের সভাপতি ও মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবাইয়াত হোসেন খান।
মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম।
মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা।
মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল।
মাগুরা জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন।
মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম।
মাগুরা জেলা কৃষক দলের নেতা সোহেল রানা।
মাগুরা জেলা মহিলা দলের নেত্রী ও দুধ মল্লিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পাপিয়া শারমিন রত্না।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলার শিক্ষাবান্ধব ও পরিবেশবান্ধব এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।






